ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে গোয়াল থেকে তালা কেটে ৪টি গরু চুরি , কৃষকের তিন লক্ষ টাকা ক্ষতি

গাজীপুরের শ্রীপুরে বরমী ইউনিয়নের সোনাকর এলাকার পশ্চিমপাড়া গ্রামের ইকবাল হোসেন নামে এক কৃষকের চারটি গরু চুরি হয়ছে। শুক্রবার গভীর রাতে ওই কৃষকের গোয়াল ঘরের তালা কেটে চারটি গরু চুরি করে নিয়ে যায়।চোরের দল। গরুর মালি ইকবাল হোসেন সোনাকর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। ইকবাল হোসেন কৃষি কাজের সাথে গরুর ব্যবসা করে আসছিলেন দীর্ঘদিন যাবৎইকবাল হোসেন জানান, আমার ছেলে আশিক গবাদি পশুকে খাদ্য দিয়ে গোয়াল ঘরে গরু রেখে তালা লাগিয়ে দিয়ে গত রাত বৃহস্পতিবার সাড়ে এগারোটার দিকে ঘুমাতে যান আশিক,পরে গরুর মালিক ইকবাল হোসেন


সেহরির সময় উঠে দেখেন গোয়াল ঘরের তালা কাটা৷ পরে ভেতরে গিয়ে দেখতে পান গরু গুলো নেই। প্রাথমিক ভাবেধারনা করা হচ্ছে , গভীর রাতে তালা কেটে গরু গুলো নিয়ে গেছে অজ্ঞাত চোরের একটি দল। পরে রাতে তাৎক্ষণিক থানায় গিয়ে পুলিশকে অবগত করেন।তিনি আরও বলেন, চুরি হওয়া গরুর মধ্য একটি লাল রঙের ষাঁড়, একটি সাদা রঙের গাভী ও দুটি বকনা। যেগুলোর বাজার মূল্য সাড়ে তিন লাখ টাকা।চুরি যাওয়া গরুর বিষয় জানতে চাওয়ায় শ্রীপুর থানার এসআই হুমায়ুন কবীর জানান,, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি, এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, গরু চোর ধরার অভিযান অব্যাহত রয়েছে, 

ads
ads
ads

Our Facebook Page

↑